আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাকের জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে।
গতরাতে (বুধবার, ১৪ সেপ্টেম্বর) বাগদাদের উত্তরাঞ্চলীয় ‘আওর’ এলাকার একটি পার্কের কাছে দায়েশ সন্ত্রাসীরা ঐ বোমা বিস্ফোরণ ঘটায়।
এতে একজন ইরাকি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ৭ জন। আহতদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ প্রতিদিনই ইরাকের কোন না কোন এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায়। মূলতঃ তারা এ সকল সন্ত্রাসী হামলার জন্য বাগদাদের বাজার, রেস্টুরেন্ট ও পার্কের মত জনবহুল এলাকাকে বেছে নেয়। এ সকল হামলার অধিকাংশ শিকার ইরাকি নারী ও শিশুরা।#